মালয়েশিয়ার ভিসার শর্ত শিথিল হওয়া প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ১৯:০০আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৯:০১

তোফায়েল আহমেদ মালয়েশিয়ার ভিসার শর্ত শিথিল হওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহাম্মদ তায়েবের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের দক্ষ জনশক্তি পৃথিবীর অনেক দেশে সুনামের সঙ্গে কাজ করছে। মালয়েশিয়া ভিসার শর্ত শিথিল হওয়া প্রয়োজন। এতে বাংলাদেশের দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় বেশি কাজ করার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, ‘গত ২০১৫-২০১৬ অর্থ বছরে বাংলাদেশ মালয়েশিয়ায় ১৯১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। একই সময়ে মালয়েশিয়া থেকে ৯৫২ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে। ডব্লিউটিও’র সিদ্ধান্ত মোতাবেক পৃথিবীর অনেক উন্নত দেশ বাংলাদেশকে ‘ডিউটি ফ্রি’ ও ‘কোটা ফ্রি’ সুবিধা দিলেও মালয়েশিয়া বাংলাদেশকে এ সুবিধা দিচ্ছে না। মালয়েশিয়া বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিলে এ বাণিজ্য ব্যবধান অনেকটাই কমে আসবে।
বাংলাদেশ-মালয়েশিয়া বন্ধুরাষ্ট্র বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দু’দেশের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের বড় শ্রমবাজার মালয়েশিয়া। দু’দেশের মধ্যে বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

মতবিনিময়কালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন।

/এসআই/এইচকে/

পড়ুন: সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম