অগ্রগতির বিস্ময় দেখে গেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৮:০৮আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৮:১৭

সামাজিক নিরাপত্তা এবং শ্রমখাত বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখানো স্বপ্ন বাস্তবায়নের ফলেই বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশের এই অগ্রগতির বিস্ময় দেখে গেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।’ বিশ্ব নেতারাও বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।’ বৃহস্পতিবার ঢাকায় পরিকল্পনা কমিশনের সম্মেলন কেন্দ্রে বিশ্বব্যাংক ও সাধারণ অর্থনৈতিক বিভাগ আয়োজিত সামাজিক নিরাপত্তা এবং শ্রমখাত বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন ।

সপ্তম পঞ্চবার্ষিকীতে বলা এক কোটি ২৯ লাখ কর্মসংস্থান করা কঠিন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এরপরও বাংলাদেশের পক্ষে তা সম্ভব। আমরা  আশা করছি, অল্প সময়ের মধ্যেই অনেক লোককে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে পারব।’ তিনি বলেন,  ‘বর্তমান সরকারের লক্ষ্য সুন্দর জীবনের নিশ্চয়তা দেওয়া। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সামাজিক নিরাপত্তাবেষ্টনী সুদৃঢ় করা হয়েছে। বয়স্কভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ভিজিএফ, টিআর, কাবিখা ও মুক্তিযোদ্ধা ভাতা প্রবর্তনসহ হতদরিদ্রদের জন্য নতুন-নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে শতভাগ দারিদ্র্যমুক্ত দেশ। ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের ২০টি ধনী দেশের কাতারে সামিল হবে।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা মূল্যস্ফীতি শতকরা নয় ভাগ থেকে কমিয়ে ৫ ভাগে উন্নীত করেছি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শতভাগ বেতন বৃদ্ধির পরও দেশে মূল্যস্ফীতি বাড়েনি। আমাদের মুদ্রা বিনিয়োগ হার পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।’

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল আরেফিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং বিআইডিএস চেয়ারম্যান রিসার্স ডিরেক্টর ড. রুশিদান ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন।

/এসআই/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম