অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ১৭:৩৮আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১৯:৫৮

হ্যাক হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। শনিবার বিকালে (৫টা ২৪মিনিটি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে লেখা, ‘হ্যাকড বাই ডিআরলেজি অ্যান্ড হেটলার টিএন এন্ড ফালাগ চাহিনে’। আরও লেখা আছে ‘তুনিশিয়ান সাইবার রেসিটেন্স এএল ফালাগা টিম’।

শনিবার বিকালে কয়েকবার চেষ্টা করেও সাইটটিতে ঢোকা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।’ 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও নিরাপত্তা গবেষক ড. তৌহিদ আই. ভূইয়া এ বিষয়ে বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলোতে মারাত্মক নিরাপত্তা ত্রুটি রয়েছে এবং যেখানে সাইটটি হোস্ট করা সে জায়গাটাও অনিরাপদ। এসব সাইট হ্যাক করার জন্য হ্যাকার হওয়ার দরকার নেই। সফটওয়্যারের বিভিন্ন টুলস দিয়েই এসব সাইট হ্যাক করা সম্ভব।’

তিনি শিগগিরই সরকারি ওয়েবসাইটগুলোতে হেল্প টেস্ট করার পরামর্শ দিয়ে বলেন, ‘এটা করা হলে সাইটগুলোর দুর্বলত চিহ্নিত করে মেরামত করা সম্ভব। তাহলে আর হ্যাক হবে না।’

এসআই/এআরএল/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম