চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি ৭.১১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৬, ২০:০৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২০:৪৮

জিডিপি সদ্য সমাপ্ত অর্থবছরে (২০১৫-১৬) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। যদিও আগে এ হার ধরা হয়েছিল ৭.০৫ শতাংশ। এ যাবতকালে এটিই জিডিপি প্রবৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড। মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-১ সম্মেলন কক্ষের সংস্কার কাজ চলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একনেকের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে পরিসংখ্যান ব্যুরো ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক শূন্য ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে বলে আভাস দিয়েছিল।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ২০১৫ সালের অর্থবছরের মাথাপিছু আয় এক ডলার কমে ১ হাজার ৪৬৫ ডলারে দাঁড়িয়েছে। যদিও সরকার গত অর্থবছরের ১ হাজার ৪৬৬ ডলার প্রক্কলন করেছিল। গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ বলেও জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
অন্যদিকে, গত নয় মাসে অর্থনীতির গতি প্রকৃতি দেখে এডিবি ও বিশ্বব্যাংক বলেছিল, এবার বাংলাদেশ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। একইভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছিলো বাংলাদেশ ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম