দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল এবার রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজে রিপ্লেসমেন্ট গ্যারান্টির মেয়াদ এক বছর করেছে। চলতি অক্টোবর থেকে এই সুবিধা কার্যকর হয়েছে। আগে মার্সেল ফ্রিজে রিপ্লেসমেন্ট গ্যারান্টির মেয়াদ ছিল ৬ মাস। বিশেষ করে ফ্রিজের মান উন্নয়ন এবং গ্রাহক সুবিধা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে মার্সেল।
গত বুধবার রাজধানীর মতিঝিলে মার্সেল কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘাষণা দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান সমন্বক ইভা রিজওয়ানা, এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান, প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজীব (উত্তর) ও শামীম আল মামুন (দক্ষিণ), সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের সিনিয়র ডেপুটি ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
আনিসুর রহমান মল্লিক বলেন, ‘মার্সেল ফ্রিজের মান নিয়ে আমরা এতোটাই সন্তুষ্ট যে, দুই বা ৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও দেওয়া সম্ভব। রিপ্লেসমেন্ট মেয়াদ বাড়ানোর ফলে আমরা শঙ্কিত নই বরং আনন্দের সঙ্গেই এই চ্যালেঞ্জ গ্রহণ করছি।’
ক্রেতাদের মার্সেল রেফ্রিজারেটরে কম্প্রেসারে দীর্ঘ ১০ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির সুবিধা দেওয়া হচ্ছে। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় দেশব্যাপী বিস্তৃত সার্ভিস পয়েন্টে থেকে ক্রেতাদের দেওয়া হচ্ছে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক স্বীকৃত নাসদাত টেস্টিং ল্যাব থেকে প্রতিটি ফ্রিজ পরীক্ষা করে বাজারে ছাড়ছে মার্সেল। ব্যবহারবিধি মেনে চললে বছরের পর বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে মার্সেল ফ্রিজ।
মার্সেলের প্রধান বিপণন কর্মকর্তা (উত্তর) মোশারফ হোসেন রাজীব বলেন, ‘মার্সেল কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তারই ফলশ্রুতিতে আজকের এই ঘোষণা।’
/এসএনএইচ/








