ড. ইউনূসের গ্রামীণ ঋণ পেলেন ৮১ হাজার ১০০ মার্কিন নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ০৬:৩৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ০৬:৪০

ড. মুহাম্মদ ইউনূস

নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ঋণ পেয়েছেন ৮১ হাজার ১০০ মার্কিন মহিলা। শুধু তাই নয়, গ্রামীণ আমেরিকা ৫০ কোটি ডলার ঋণ বিতরণের মাইলফলক অতিক্রম করেছে। ২৪ অক্টোবর নিউ ইয়র্কে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রামীণ আমেরিকার পরিচালনা পরিষদের সভায় এই ঘোষণা দেওয়া হয়।

ঢাকার ইউনূস সেন্টার সূত্রে এই তথ্য জানা গেছে।

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ জানিয়েছেন, ২০০৮ সালে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি শহরে দরিদ্র মহিলাদের ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করে গ্রামীণ আমেরিকা।  তিনি জানান, এ পর্যন্ত ৮১ হাজার ১০০ জন মহিলাকে তাদের ক্ষুদ্র ব্যবসায়ে বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটি ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।

জানা গেছে, গ্রামীণ আমেরিকা এ পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৪৪৫টি ঋণ অনুমোদন করেছে। এই ব্যবসাগুলো থেকে নতুন করে ৭৫ হাজার ১৫৫ জনের কর্মসংস্থান হয়েছে।

প্রসঙ্গত, প্রফেসর ইউনূস গ্রামীণ আমেরিকার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

/জিএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক