ঢাবির ব্যবস্থাপনা বিভাগে কম্পিউটার দিলো ইসলামী ব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ নভেম্বর ২০১৬, ১১:৫৪আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১১:৫৪

ঢাবির ব্যবস্থাপনা বিভাগে কম্পিউটার দিলো ইসলামী ব্যাংক বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগকে ২০টি কম্পিউটিার দিয়েছে। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান মঙ্গলবার বিভাগের চেয়ারম্যান প্রফেসর আলী আক্কাসের হাতে কম্পিউটারগুলো হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবায়েত-উল-ইসলাম, প্রফেসর ড. সিরাজুল ইসলাম, প্রফেসর ড. আতাউর রহমান, প্রফেসর ড. গোলাম মওলা, প্রফেসর আলী আহসান, ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন ও সিএসআর বিভাগের প্রধান এএইচ এম লতিফ উদ্দিন চৌধুরী প্রমুখ।

মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকল জাতীয় অর্জনের সুতিকাগার। দেশের ব্যাংকিং খাতসহ সকল সেক্টরে মানসম্মত ও দক্ষ মানবসম্পদ সরবরাহে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইসলামী ব্যাংক প্রকৃত সম্পদভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের টেকসই অর্থনীতিসহ সার্বিক উন্নয়নে কাজ করছে। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিএসআর কর্মসূচির মাধ্যমে এ ব্যাংক দুস্থ, অসহায় ও আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম