রাজধানীজুড়ে দোকান মালিকদের ধর্মঘট, প্যাকেজ ভ্যাট পুনর্বহাল দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৬, ১৫:১৬আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৫:৩৮


রাজধানীজুড়ে দোকান মালিকদের ধর্মঘট, প্যাকেজ ভ্যাট পুনর্বহাল দাবি প্যাকেজ ভ্যাট পুনর্বহাল, ভ্যাট কর্মকর্তা কর্তৃক হয়রানি নিরসনসহ বেশ ক’টি দাবিতে রাজধানীসহ সারা দেশে ধর্মঘট পালন করছেন দোকান মালিকরা। বুধবার সকাল থেকে পালিত হতে থাকা এ ধর্মঘট এখনও বহাল রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই রাজধানীর পুরানা পল্টন এলাকার বিএমএ ভবনসহ বেশির ভাগ মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে। একইসঙ্গে পুরান ঢাকার বিভিন্ন এলাকার বেশিরভাগ দোকানপাটও বন্ধ রয়েছে বলে জানা যায়।  দোকান মালিক ও ব্যবসায়ীরা বন্ধ মার্কেটের সামনে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে। কিছু কিছু স্থানে মানববন্ধন না থাকলেও রয়েছে কালোর জমিনে সাদা অক্ষরে লেখা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার।  
মানববন্ধনে দোকান মালিকদের ভাষ্য, দাবি পূরণ না হলে আজকের পর অনুরূপ কর্মসূচি আরও বড় পরিসরে পালন করা হবে। প্রয়োজনে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
বুধবার দুপুরে বিএমএ ভবনে গিয়ে দেখা যায় অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে পুরানা পল্টন এলাকার বেশিরভাগ দোকান । এছাড়া তোপখানা রোড, কাকরাইল ইত্যাদি এলাকারও বেশির ভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। দোকান মালিকরা তাদের  মার্কেটের সামনে দাবি সম্বলিত ব্যানার টাঙিয়ে রেখেছেন।

বাংলাদেশ মেডিক্যাল ইন্সট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইক্যুইয়েপমেন্ট ডিলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক ও আন্দোলনের অন্যতম সংগঠক আকরাম  হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ আমরা ধর্মঘট করছি। দাবি পূরণ না হলে ১২ নভেম্বর থেকে লাগাতার কর্মসূচিতে যাব।

‘ভ্যাট আদায়ের নামে কর্মকর্তাদের দৌরাত্ম্য অনেক বেড়েছে’ বলে মন্তব্য করেন সংগঠনটির সাবেক এই সাধারণ সম্পাদক।

/ওএফ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম