‘বাণিজ্য চুক্তিতে শ্রমিকের স্বার্থও রক্ষা করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ২১:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ২১:২৭

 

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বাণিজ্য চুক্তিতে শ্রমিকের স্বার্থও দেখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উদ্যোগে করা বাণিজ্য চুক্তিগুলোয় শ্রম ইস্যুগুলো এমনভাবে আসা উচিত, যেন চুক্তিগুলো ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত না হয়। তাতে শ্রমিকের স্বার্থও রক্ষা হয়।’ বুধবার জেনেভায় চলমান আন্তর্জাতিক সংস্থা-আইএলও-এর গভর্নিং বডির ৩২৮তম সেশনে বক্তৃতায় এ কথা বলেন।  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৯৮ সালের ঘোষণার বিধিমালাগুলোকে মাথায় রেখে শ্রমিকের স্বার্থের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বাণিজ্য চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।  না হলে এটি ভিন্ন স্বার্থে ব্যবহৃত হবে।’  তিনি বলেন, ‘বিভিন্ন দেশের জন্য তুলনামূলক যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোতে কোনও প্রশ্নের সুযোগ রাখা যাবে না।’

শ্রম প্রতিমন্ত্রী এ বিষয়ে আইএলও-এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাণিজ্য চুক্তিগুলোকে শ্রমবান্ধব করার জন্য আমাদের যে উদ্যোগ, তা ফলপ্রসূ হচ্ছে কিনা,  তার প্রভাব কী রকম, খতিয়ে দেখতে আইএলও একটি সমীক্ষা করেছে। শ্রম সম্পর্কিত বিধান সংবলিত বাণিজ্য চুক্তি এবং বিধান বহির্ভূত বাণিজ্য চুক্তিগুলোর তুলনামূলক সুবিধা-অসুবিধা আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য আইএলও-এর প্রতি আহ্বান জানান।

শ্রম প্রতিমন্ত্রী আইএলও-এর গভর্নিং বডির শ্রম সম্পর্কিত চলমান সভায় ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলটি গত ১ নভেম্বর জেনেভায় পৌঁছেন।
আগামী ৮ নভেম্বর প্রতিনিধি দলটি দেশে ফিরবে।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম