কর সেবা সহজ করতে আয়কর সপ্তাহ পালন করবে এনবিআর

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ নভেম্বর ২০১৬, ০৯:৩৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ০৯:৩৭

আয়কর মেলা

কর সংক্রান্ত সব ধরনের সেবা আরও সহজলভ্য করতে এবার প্রথমবারের মতো আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২৪-৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ চলবে। চলমান করমেলায় যেসব সেবা দেওয়া হচ্ছে, আয়কর সপ্তাহ চলাকালীন সব কর অঞ্চলের করদাতাদের জন্য একই ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

এবার ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সমসয়সীমা বেঁধে দেওয়ার কারণে আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করদাতারা বাড়তি সুযোগ-সুবিধার মধ্যে দিয়ে রিটার্ন দাখিলসহ আনুযঙ্গিক কার্যক্রম শেষ করতে পারেন।

আয়কর মেলার সময় বাড়ানো না হলেও করদাতারা আয়কর সপ্তাহ চলাকালীন সময়ে সার্কেল অফিসে বসে কর সংক্রান্ত সব ধরনের সেবা সেখানে পাবেন। মেলার মতো সমান সুযোগ-সুবিধা পাবেন। সারাদেশে ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠ পর্যায়ের ৬৪৯টি সার্কেল অফিসে আয়কর সপ্তাহ পালন করা হবে।

রাজধানী ঢাকাসহ দেশের ৪৮টি জেলা, ১৪টি উপজেলাসহ (৬টি ভ্রাম্যমাণ) মোট ৬২টি আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবন প্রাঙ্গনের সুবিশাল চত্বরে আয়কর মেলা হচ্ছে। এক ছাদের নিচে সব ধরনের কর সেবা পেয়ে করদাতারাও খুশি। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম