মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় এফবিসিসিআই এর উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ১৮:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৮:২০

এফবিসিসিআই দেশের বিভিন্ন স্থানে মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে এঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে,কোনও সভ্য সমাজে এধরনের সহিংসতা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক পরিচিতি ধ্বংস করার একটি হীন প্রয়াস পর এটি একটি তীব্র আঘাত।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআই বলছে, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার জন্য এটি একটি উদ্দেশ্যমূলক ঘটনা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন আশা করছে যে, সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য  উদঘাটন করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করবে বলেও এফবিসিসিআই দাবি করে।
বিবৃতিতে আরও বলা হয়, এফবিসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সাম্প্রতিক হামলার ঘটনা প্রতিরোধেও সরকার সফল হবে। আর এক্ষেত্রে সংঘটিত সংকট মোকাবিলায় দেশের ব্যবসায়ী সম্প্রদায় পূর্ণসমর্থন প্রদানে প্রস্তুত রয়েছে।
/জিএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম