‘ডেল পার্টনার মিট’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০১৬, ১৬:৩৪আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৬:৩৪

 

ডেল পার্টনার মিট অনুষ্ঠানে অতিথিরা প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড ও ডেল বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ডেল পার্টনার মিট’। বুধবার রাতে ধানমন্ডির একটি স্বনামধন্য হোটেলে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডেলের বিশেষ কিছু নতুন পণ্যের পরিচয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতেই গ্লোবাল ব্র্যান্ডের ডেল পণ্যের বিজনেস প্রধান একেএম দিদারুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ডেল ইন্সপায়রন, ভস্ত্রো এবং ল্যাটিটিউড সিরিজের বেশ কয়েকটি নতুন মডেলের পরিচয় দেন।

ইন্সপায়রন সিরিজের মধ্যে রয়েছে ইন্সপায়রন এন-৫৮৫৯, এন-৫৫৫৯ এবং এন-৭৫৫৯। যেগুলোর মূল্য ৩৫ হাজার ৮২০ থেকে শুরু করে ৭৫ হাজার ৫৩০ টাকা। ভস্ত্রোতে রয়েছে ভস্ত্রো-৩৪৫৯, ৩৪৬৮, ৩৫৬৮, ৫৪৬৮। লেটিটিউডে আছে ৩৪৭০, ৫৪৭০ ও ৭৪৭০। মডেলভেদে এগুলোর দাম ৪০ হাজার থেকে ১ লাখের ওপর। ডিভাইসগুলোতে ২ থেকে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে।

গ্লোবাল ব্র্যান্ডের এমডি রফিকুল আনোয়ার বক্তব্যে বলেন, ‘গত ২০ বছরে আমরা বিশ্বেও ৫২টি আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে কাজ করছি। দেশব্যাপী যা আমাদের ডিলাররা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন। তবে ডেল নিয়ে কাজ করছি ৮ বছর। এখানে সব ধরনের সলিউশন পেয়ে থাকেন গ্রাহকরা, এতে তারা সন্তুষ্ট। এজন্য আমরা ডেল বাংলাদেশ টিমকে ধন্যবাদ।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডেল প্রোডাক্ট সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে ভাগ্যবান কজন অতিথি পুরস্কার জিতে নেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম