অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে। শহরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৭ শতাংশে। বৃস্পতিবার শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন।
পরিকল্পনামন্ত্রী জানান, ‘খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ১০ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ১৯ শতাংশ। তিনি বলেন, ‘শাক-সবজি, চাল, তেল, চিনি, দুধ, লবন ইত্যাদির দাম বাড়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ।
/এসআই/এমএনএইচ/








