সম্পদের হিসাব দিলেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৬, ১৩:২৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৬:১৫

আয়কর রিটার্ন দাখিল করছেন অর্থমন্ত্রী

নিজের সম্পদের হিসাব দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, ২০০৮ সালের ৩০ জুন দায়িত্ব নেওয়ার সময় তার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৬ টাকার। আর ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ কোটি ৯৮ লাখ ১৪ হাজার ৮৬ টাকায়। এই ৮ বছর তার মোট সম্পদ বেড়েছে ৮৩ লাখ ৫৮ হাজার ৫০ টাকার।   

এছাড়া গত ৮ বছরে (২০০৮-২০১৬) তিনি আয় করেছেন ৩ কোটি ৩ লাখ ৪২ হাজার ৭৪০ টাকা। এ সময়ে তার আয় বেড়েছে ৮২ লাখ ৫৮ হাজার ৫০ টাকা।

সোমবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী নিজ দফতের বসে অনলাইনে আয়কর বিবরণী জমা দেন। আনুষ্ঠানিকভাবে আয়কর বিররণী জমা দেওয়ার সময় মন্ত্রী এসব তথ্য জানান।  

অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরে আয়কর দিলেন ২ লাখ ১২ হাজার ৬১১ টাকা আয়কর দিলেন। তিনি জানান, গত অর্থবছরে তিনি আয় করেছেন ৩৪ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে ১৩ লাখ ৩৩ হাজার টাকা আয়কর মুক্ত। তার করযোগ্য আয় হচ্ছে ২০ লাখ ১১ হাজার।

মন্ত্রীদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রীদের সম্পদ এবং আয়করের হিসাব জনসমক্ষে দেওয়া-না দেওয়া ব্যক্তিগত বিষয়। প্রত্যেক মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে প্রতি বছর তার সম্পদের হিসাব দেন।’

তিনি আরও বলেন, ‘ট্যাক্স দিতে মানুষকে উদ্বুদ্ধ করতেই জনসম্মুখে আমি আমার  সম্পদের হিসাব দেই। দেশের বর্তমানে রাজস্ব আদায়ের পরিমাণ ভালো। অথনৈতিক সূচকও উন্নতি দিকে। দেশে শান্তি বিরাজমান। দেশের মানুষ সবাই সামনের দিকে এগুচ্ছে।’

মন্ত্রীর আয়কর দেওয়ার সময় সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুল রহমান উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী জানান, চলতি বছর ৩০ নভেম্বরের পর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না।

/এসআই/এসটি/

   

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম