দেশে এখন করদাতা প্রায় সাড়ে ২৪ লাখ

গোলাম মওলা
০১ ডিসেম্বর ২০১৬, ২০:৪৫আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২০:৪৭

জাতীয় রাজস্ব বোর্ড দেশে এই মুহূর্তে  করদাতার সংখ্যা ২৪ লাখ ৪১ হাজার ৬৫৩ জন। এর মধ্যে ২০১৬-১৭ করবর্ষে ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭ জন করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ করবর্ষে এনবিআর ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকার আয়কর আদায় করেছে।

প্রসঙ্গত, ৩০ নভেম্বর ছিল আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। গতবার সব মিলিয়ে প্রায় ১২ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দিয়েছিলেন।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে তিন লাখ নতুন টিআইএনধারীর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু প্রথম চার মাসেই পাঁচ লাখের বেশি টিআইএন দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল হয়েছে ১১ লাখ ৪৪ হাজার ৪৯৭টি। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪০ দশমিক ৩৪ শতাংশ বেশি।

বুধবার পর্যন্ত মোট আয়কর সংগ্রহ হয়েছে ৩ হাজার ৩৩৫ কোটি ২১ লাখ টাকা। গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২০৭ শতাংশ।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতোমধ্যে করদাতার সংখ্যা ২৫ লাখের কাছাকাছি পৌঁছেছে। অল্প দিনের মধ্যেই করদাতার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যাবে।’ তিনি আরো বলেন, ‘এনবিআরের কর্মকর্তাদের চেষ্টার পাশাপাশি করদাতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এ বছর সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে। সবচেয়ে বেশি রিটার্ন জমাও হয়েছে এ বছর।’ করদাতাদের সুবিধার কথা জানিয়ে তিনি বলেন, ‘করদাতাদের আর নাজেহাল হতে হবে না। যারা কর দিবেন তারা ভাল থাকবেন। আর যারা কর দিবেন না তারা বিভিন্ন সমস্যায় পড়বেন।’

চলতি অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ২ লাখ ৩ হাজার কোটি টাকা আদায় করবে এনবিআর। যে সব  করদাতা বুধবারও রিটার্ন জমা দিতে পারেননি তারা নির্ধারিত করের ওপর মাসে ২ শতাংশ হারে সুদ দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।

/জিএম/এএআর/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম