বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

‘তদন্ত প্রতিবেদন ফিলিপাইনকে দেওয়া হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৫:০৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:১৭

আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে করা তদন্ত প্রতিবেদন ফিলিপাইন কর্তৃপক্ষকে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, ‘রিজার্ভ চুরির পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমাদের অভ্যন্তরীণ বিষয়। এটা কাউকেই দেওয়া হবে না।’ তবে চুরি যাওয়া টাকা ফেরত পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী মন্ত্রী।

ফিলিপাইন সফর শেষে ঢাকায় ফিরে রবিবার দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি। এসময় তারা অর্থমন্ত্রীকে সফরের নানা বিষয় অবহিত করেন। এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক বিভাগের প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন। পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি জানান, প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে পারস্পরিক আইনি সহায়তার (মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স) আওতায় ফিলিপাইন সরকারের কাছে সহায়তা চেয়েছে। ফিলিপাইনের কর্মকর্তারাও সহায়তার আশ্বাস দিয়েছেন। ২৬ নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশের ওই প্রতিনিধি দল ফিলিপাইন সফর করে। এ সফরের সময় বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সেদেশের শীর্ষ আইন কর্মকর্তার কাছে এ সহায়তা চেয়েছেন।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘১৫ মিলিয়ন ডলার আমরা আগেই পেয়েছি। ২৯ মিলিয়ন ডলার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে ফ্রিজ করা আছে। সেদেশের সুপ্রিম কোর্টের রায় পেলেই আমরা এই ২৯ মিলিয়ন ডলার ফেরত পাবো। এটি পেতে বাংলাদেশের পক্ষ থেকে আমরা ফিলিপাইন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাধ্যমেই ক্যাসিনোতে গেছে। কাজেই এই টাকা রিজাল ব্যাংক কিভাবে দাবি করে সেটা আমার বোধগম্য নয়।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘রিজার্ভের চুরি যাওয়া টাকা আমাদের। আমরা অবশ্যই টাকা ফেরত পাবো।’

বাংলাদেশের করণীয় সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ফিলিপাইন সরকার দুটি মামলা করেছে। আমরা এ বিষয়ে খোঁজখবর রাখবো। আমাদের এখন করণীয় হচ্ছে সেদেশের সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।’

/এসআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম