স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৪, ০০:২১আপডেট : ০৬ মে ২০২৪, ০০:২১

এভারটনের কাছে হারের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই থেকে অনেকখানি ছিটকে গিয়েছিল লিভারপুল। রবিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কাগজে কলমে টিকে থাকলো অলরেডরা। অ্যানফিল্ড স্টেডিয়ামে ৪-২ গোলে স্পারদের হারিয়েছে তারা।

মোহাম্মদ সালাহ, অ্যান্ডি রবার্টসন, কডি গাকপো ও হার্ভে এলিয়টের গোলে এখনও শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল। দুই ম্যাচ হাতে রেখে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে নামিয়ে আনলো। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে চার পয়েন্ট পেছনে লিভারপুল। অবশ্য দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে সিটিজেনরা।

১৬ মিনিটে চলিত মৌসুমে সালাহ তার ১৮তম লিগ গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। হাফ টাইমের ঠিক আগে রবার্টসন ব্যবধান দ্বিগুণ করেন। এলিয়টের ক্রস থেকে ৫০তম মিনিটে হেড করে লক্ষ্যভেদ করেন গাকপো। এরপর এলিয়ট ২০ গজ দূর থেকে রকেট গতির শটে জাল কাঁপান।

চার গোলে পিছিয়ে পড়ার পর টটেনহ্যাম পাল্টা জবাবে দুটি গোল শোধ দেয়। রিচার্লিসন ও সন হিউং-মিন করেন গোল। তবে হার এড়াতে পারেনি স্পাররা। লিগে শেষ চারটি ম্যাচ হেরে তারা টেবিলের পঞ্চম স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের