রিজার্ভের অর্থ উদ্ধারে মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ০৪:০৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ০৪:০৫

গভর্নর ফজলে কবির চুরি যাওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বিরুদ্ধে মামলা করার কোনও সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফজলে কবির বলেন, ‘দেশের ব্যাংকখাত নানা চ্যালেঞ্জের মাধ্যমে ২০১৬ সাল পার করতে যাচ্ছে। এর মধ্যে ছিল বৈশ্বিক মন্দা, আর্থিক অনিয়ম ও অভ্যন্তরীণ বিভিন্ন সংকট। এসব কারণে ব্যাংকের প্রতি সাধারণ মানুষের খারাপ ধারণা সৃষ্টি হয়েছে। এর মধ্যেও ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে।’
চুরি যাওয়া রিজার্ভ উদ্ধারের বিষয়ে কোনও মামলা করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘মামলা করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে যা করার ভেবে-চিন্তে করা হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইয়াসিন আলী বলেন, ‘ইচ্ছাকৃতভাবে যারা ঋণ খেলাপি হয়েছে, তাদের দমন করতে না পারলে পুরো ব্যাংকিং খাত শেষ হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশে যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের তালিকা প্রকাশ করতে হবে।’

বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন ও অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ও অধ্যাপক ড. সারওয়ার উদ্দিন আহমেদ এবং বিআইবিএমের পরিচালক ও অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি প্রমুখ।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম