বন্ড জামানত রেখে ঋণ নিতে পারবেন প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৬, ২২:৪৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ২২:৪৬


বাংলাদেশ ব্যাংক এখন থেকে বন্ড জামানত রেখে ঋণ  নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার নির্দেশনা আকারে জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ড লিয়েন বা জামানত হিসেবে রেখে এর অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।
সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের সকল শাখা অফিসকেও জানিয়ে দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডসমূহ লিয়েন বা জামানত হিসেবে রেখে ক্রয়কৃত বন্ডের অভিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ সীমা নির্ধারণ করা হয়েছে।
গ্রাহকের ক্রয়কৃত বন্ডসমূহ তার নিজ নামে নেওয়া ঋণের বিপরীতে লিয়েন বা জামানত হিসেবে রাখতে পারবে। তবে কোনওক্রমেই তা তৃতীয় পক্ষের জামানত হিসেবে নেওয়া যাবে না। পাশাপাশি জামানত হিসেবে হস্তান্তরযোগ্য নয় বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে। 

এতে আরও বলা হয়, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডসমূহ লিয়েন বা জামানত হিসেবে রেখে নেওয়া ঋণের অর্থ শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরেই বিনিয়োগ করতে হবে। কোনও ভাবেই এই অর্থ বিদেশে স্থানান্তরযোগ্য নয়। এছাড়া বিদেশে অবস্থিত দেশীয় কোনও ব্যাংকের শাখা থেকে বন্ডসমূহ লিয়েনে রেখে কোনও প্রকার ঋণ নেওয়া যাবে না। ওইসব শাখা থেকে যদি বন্ড কেনা হয়ে থাকে, তবে দেশের ভিতরে ব্যাংকের শাখা থেকে ঋণ নেওয়া যাবে। 


 /জিএম/ এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম