নুরুল হাসনাত আইএফআইসি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন। ইতোপূর্বে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং মতিঝিল শাখার প্রধান হিসাবে কর্মরত ছিলেন। ব্যাংকের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৮৯ সালে সাবেক বিসিসিআই বর্তমানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এ কর্মজীবন শুরু করেন নুরুল হাসনাত। তিনি ২০০১ সাল পর্যন্ত ওই ব্যাংকে কর্মরত ছিলেন। নুরুল হাসনাত ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ট্রাস্ট ব্যাংকে শাখা ব্যবস্থাপনা, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
সেলস-মাকেটিং (করপোরেট ও রিটেইল), ব্রাঞ্চ ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সসহ ব্যাংকিংয়ে নানা বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশে-বিদেশে বিশেষ করে আইএসবি-ভারত, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, হংকং, মালয়শিয়া, ইন্দোনেশিয়াতে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, লিডারশিপ স্কিল, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স প্রভৃতি বিষয়ের প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
/এসআই/এমএনএইচ/








