ব্যাংকের ভালো গ্রাহকদের সুদে ছাড় দেওয়ার নির্দেশ গভর্নরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ০৪:০১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ০৪:০৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংকের যে সব ভালো গ্রাহক নিয়মিত ঋণের টাকা পরিশোধ করেন, তাদের সুদে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় তিনি এই নির্দেশনা দেন।

কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামান ও বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা।
ফজলে কবির বলেন, ‘ভালো গ্রাহকদের জন্য সুদ কমানোর যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা ব্যাংকগুলোকে অবশ্যই পালন করতে হবে। না হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ২০১৫ সালে আদায়কৃত সুদের ওপর ১০ শতাংশ রিবেট বা ভালো গ্রাহকদের সুদে ছাড় দেওয়ার বিধান জারি করে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু মাত্র ৬টি ব্যাংক ৫ কোটি ৬০ লাখ টাকা রিবেট দিয়েছে এবং ১৬টি ব্যাংক রিবেট দেওয়ার জন্য ৫৭ কোটি টাকা প্রভিশন সংরক্ষণ করেছে। বাকি ৩৪টি ব্যাংক এখনও রিবেট দেওয়ার কোনও উদ্যোগ নেয়নি। 

সভা শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘চলতি ও নতুন মুদ্রানীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের সার্ভিস চার্জ, হলমার্ক গ্রুপের অনুকূলে সোনালী ব্যাংকের স্বীকৃত বিল, ভালো গ্রাহকদের প্রণোদনা ও আগের ব্যাংকার্স সভার সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘নির্দেশনার আলোকে বাধ্যতামূলকভাবে সব ব্যাংককে এ সুবিধা দিতে হবে। সুবিধা না দেওয়ার সুযোগ কোনও ব্যাংকের নেই। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের সার্ভিস চার্জ কমাতে ৬টি খাত নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভালো ঋণগ্রহীতাদের সুদ হারে রিবেট দেওয়ার যে সিদ্ধান্ত ছিল তা মাত্র কয়েকটি ব্যাংক দিয়েছে। অন্য ব্যাংকগুলোকে রিবেট দেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে।’ 
 হুন্ডি বেড়ে যাওয়ার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স কমেছে বলে মন্তব্য করে এসকে সুর বলেন, ‘সভায় হুন্ডি প্রতিরোধে ব্যাংকগুলোকে ভূমিকা রাখতে বলা হয়েছে। এছাড়া বর্তমানে বাজারে নগদ ডলারের সংকট মেটাতে ডলার আমদানির প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে আমদানি শুল্ক প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সভায় জানানো হয়েছে।’
 এদিকে  আমানত ও ঋণের সুদ হারের ব্যবধান স্প্রেড যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। ব্যাংকে খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ায় আমানতের বিপরীতে যে পরিমাণে সুদ হার কমেছে, ঋণের বিপরীতে সেই হারে কমেনি। এতে আমানতকারী ও ঋণগ্রহীতা—উভয় পক্ষাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাহক ঠকানো এই কৌশল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 
বৈঠকে হলমার্ক জালিয়াতির ঘটনায় ব্যাংকগুলো সোনালী ব্যাংকের স্বীকৃত বিলের বিপরীতে গ্রাহকের অনুকূলে সৃষ্ট ফোর্সড লোনের বিপরীতে সুদ আদায় করবে না বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যেসব ব্যাংক পাওনা আদায়ে মামলা করেছিল ওই সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 
বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও  মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন বলেন, ‘সভায় ভালো গ্রাহকদের সুদে ছাড় দেওয়ার বিষয় ছাড়াও  বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে এক বাক্যে বলা যায়, নো কমপ্লেইন, নো প্রবলেম।’     
/জিএম/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম