বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) থেকে পাট ও পাটজাত পণ্য ক্রয়ে ৪৫৪ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজেএমসি ও বিদেশি কোম্পানি গোল্ডেন ফাইবার অব অস্ট্রেলিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে এ চুক্তি হয়।
বিজেএমসি’র সচিব মো. সালেহ উদ্দিন এবং কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির সিও সাকিব আহমেদ খন্দকার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় পাট মন্ত্রণালয়ের সচিব সুভাশীষ বসু, বিজেএমসি’র চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। আগামী দুই বছরের মধ্যে এ চুক্তি বাস্তবায়িত হবে।
সভা শেষে পাট মন্ত্রণালয়ের সচিব সুভাশীষ বসু বলেন, ‘বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যে চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্বব্যাপী পলি ও পোপাইলিনের ব্যবহার কমায় পাটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে পাটের বহুমুখীকরণ করা হচ্ছে। আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় পাটের বড় বাজার আছে। আরও নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে।’
আরও পড়ুন:
/এসআই/বিটি/








