২০১৭ সালের জুন নগাদ বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি সাড়ে ১৬ শতাংশ এবং অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির।
এ সময় ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফজলে কবির বলেন, ‘এই মুদ্রানীতিকে প্রথমার্ধের মতোই উৎপাদন সহায়ক ও সতর্ক নীতিভঙ্গি। এ মুদ্রা নীতিতে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫ শতাংশ ৮ শতাংশ।’
শেয়ারবাজার প্রসঙ্গে গভর্নর ফজলে কবির বলেন, ‘২০১০ সাল থেকে বিদ্যমান মন্দা পরিস্থিতি থেকে বের হয়ে আসার প্রক্রিয়ায় যেন নিয়ন্ত্রক সংস্থা নজরদারি করে। তা না হলে অতীতের মতো এবারও ক্ষুদ্র বিনিয়োগকারীদের লোকসান হওয়ার আশঙ্কা আছে।’
/জিএম/এসএনএইচ/








