প্রযুক্তি খাতে নতুন দিগন্ত সূচনার প্রত্যয় ওয়ালটন কর্তৃপক্ষের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৭, ১৭:২৭আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৭:২৭

প্রযুক্তি খাতে নতুন দিগন্ত সূচনার প্রত্যয় ওয়ালটন কর্তৃপক্ষের ২০১৭ সালে প্রযুক্তি পণ্য উৎপাদন খাতে দেশীয় ব্রান্ড ওয়ালটন নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে বলে জানিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম আশরাফুল আলম।  তিনি বলেন, ‘চলতি বছর ওয়ালটন ফ্রিজ, এলইডি টেলিভিশন, ল্যাপটপ ও এয়ার কন্ডিশনারে যুক্ত হতে যাচ্ছে নতুন নতুন মডেল। একই সঙ্গে কম্প্রেসার, কম্পিউটার মাদারবোর্ড ও মোবাইল ফোনের মতো নতুন নতুন হাই-টেক পণ্য উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।’

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে আয়োজিত দিনব্যাপী ডিস্ট্রিবিউটর কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

আশরাফুল আলম বলেন, চলতি বছরের শুরুতেই ফ্রিজের মডেলে যুক্ত হয়েছে ৪টি নতুন প্রযুক্তির ফ্রিজ। এগুলো হলো গ্লাস ডোর, ডিজিটাল ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার ও সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর। এ বছরের মধ্যেই বিশ্বের যেকোনো ব্র্যান্ডের চেয়ে সাশ্রয়ী মূল্যের অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিকমানের ফ্রিজ উৎপাদন করতে সক্ষম হবে ওয়ালটন। ফ্রিজের পাশাপাশি ২০১৭ সালে এসিতেও যুক্ত হতে যাচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি। টেলিভিশনে যুক্ত হবে আগামী প্রজম্মের কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির স্পেকট্রাকিউ টিভি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সারাবিশ্বে কয়েকশ ফ্রিজ উৎপাদনকারি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ালটনের অবস্থান ১৭তম। ওয়ালটনের লক্ষ্য ২০২০ সালের মধ্যে সেরা ১০টি ফ্রিজ উৎপাদনকারি প্রতিষ্ঠানের তালিকায় উঠে আসা এবং বার্ষিক ৪০ লাখ ফ্রিজ উৎপাদন করা। গত বছর ২০১৫ সালের তুলনায় ওয়ালটন ফ্রিজের বিক্রি বেড়েছে ৪২ শতাংশ। প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে ২০২০ সালের মধ্যে কাঙ্খিত লক্ষ্য পৌঁছনো সহজ হবে।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম