তৈরি পোশাক খাত থেকে আসে রফতানি আয়ের ৮২ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২৯

তৈরি পোশাক খাত থেকে আসে রফতানি আয়ের ৮২ শতাংশ দেশের রফতানি আয়ের ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এই ধারা অব্যাহত রাখতে সরকারিভাবে ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, চিলি ও রাশিয়াসহ কয়েকটি দেশে বাজার সৃষ্টির জন্য বাণিজ্য প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। জাতীয় সংসদে এসব তথ্য দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী জানান,বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আছে।

তিনি আরও জানান, বাংলাদেশ গত অর্থবছরে বিশ্বের ১৯টি দেশে খাদ্যশস্য রফতানি করে ২১ কোটি ১৪ লাখ ৭ হাজার ডলার আয় করেছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৬ হাজার ডলারের শুকনো খাবার রফতানি হয়েছে। গত অর্থবছরে ৩৪ হাজার ২৫৭ মিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে বিদেশে। আর গত অর্থবছরে সৌদি আরব ও হংকংয়ে এক দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলারের শুটকি রফতানি করা হয়েছে বাংলাদেশ থেকে।

তোফায়েল আহমেদ জানান, চলতি অর্থবছরে দেশে লবণের চাহিদা ১৫ দশমিক ৭৬ লাখ টন। এর মধ্যে ২০ জানুয়ারি পর্যন্ত উৎপাদনের পরিমাণ এক দশমিক ৬৬ লাখ টন। চাহিদা পূরণের জন্য ২ দশমিক ৫০ লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন, রাঙামাটি জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি ফিরোজা বেগম চিনু, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মানিকগঞ্জ-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

/ইএইচএস/জেএইচ/এএআর/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম