চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে নতুন কৌশল ভাবছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৮

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে নতুন কৌশলের কথা ভাবছে সরকার। রবিবার বিকেলে সচিবালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘এ বিষয়ে এখনও কিছু ভাবিনি। তবে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিমত চেয়েছি। তাদের অভিমত পেলে নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কারণ অনেকদিন তো হয়ে গেল।’

উল্লেখ্য, গত বছরের ৪ ফেব্রুয়ারি সংঘটিত রিজার্ভ চুরির ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার ফেরত পাওয়া গেছে। বাকি অর্থ কোথায় আছে গত এক বছরে তার কোনো হদিসই মেলেনি। কারা কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার রহস্যও উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি একাধিকবার কয়েকজন জড়িত এমন সন্দেহের কথা বললেও এখন পর্যন্ত সুস্পষ্ট কারো নাম প্রকাশ করেনি। অন্যদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিলেও বারবার সময় দিয়েও তা প্রকাশ করেননি অর্থমন্ত্রী।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক