পুঞ্জীভূত লোকসানে থাকা, উৎপাদনে না থাকা, সিকিউরিটিজ আইনে পালনে ব্যর্থতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ার অজড়কৃত না করায় ওটিসি (ওভার দ্যা কাউন্টার) মার্কেটের ৬৬ কোম্পানির শেয়ার মূল মার্কেটে আনা সম্ভব হচ্ছে না। সোমবার সংসদে এসএম মোস্তফা রশিদীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় বিএসইসি ওটিসি মার্কেটের শেয়ারগুলোকে পর্যবেক্ষণে রেখেছে যাতে এসব কোম্পানিকে মূল মার্কেটে নিয়ে আসা যায়।’
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা ও আস্থা অর্জনে আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) ২০ শতাংশ কোটা সংরক্ষণ এবং ৯০০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের এক বছরের অর্জিত সুদের ৫০ শতাংশ মওকুফ করা হয়েছে।’
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের অধিবেশন শুরু হয়।
/ইএইচএস/এমও/








