ইউএস-বাংলা’র বহরে যুক্ত হলো বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৫:৩৫আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৫:৩৭

ইউএস-বাংলা’র বহরে যুক্ত হলো নতুন উড়োজাহাজ দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা’র বহরে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হয়েছে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ সহ বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ছয়টি উড়োজাহাজ রয়েছে।

১ মার্চ রাতে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটিকে স্বাগত জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন। ১৬৪ আসন বিশিষ্ট এ উড়োজাহাজটি দিয়ে আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা’র।  এই উড়োজাহাজে ৮টি বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাস রয়েছে। ৯ মার্চ থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা’র ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অদূর ভবিষ্যতে এশিয়ার শ্রেষ্ঠ এয়ারলাইন্সের  স্বীকৃতি অর্জনই হবে আমাদের পরবর্তী লক্ষ্য। যা বাংলাদেশের এভিয়েশন শিল্পের সুনাম অর্জনে সহায়ক হবে। এ বছরের আগস্ট মাসের মধ্যে আমাদের বহরে আরও একটি বোয়িং ৭৩৭-৮০০ ও একটি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োহাজাজ  যুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য,  ইউএস-বাংলা বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ২০০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে কুয়ালালামপুর, মাস্কাট, কলকাতা ও কাঠমাণ্ডু এবং অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে।

 /সিএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম