ভবন নির্মাণে উত্তরায় জমি পাচ্ছে বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ১৫:১২আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৫:৪৭

তোফায়েল আহমেদ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) উত্তরায় অফিস ভবন করার জন্য জমি দেওয়া হবে। সেখানে আগামী দুই তিন বছরের মধ্যেই তারা নিজেদের অফিস ভবন নির্মাণ করতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহম্মেদ আল বিয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আদালতের এ রায়ে ভবন ভাঙার সিদ্ধান্তের সঙ্গে শ্রমিকদের কোনও সম্পর্ক নেই। কাজেই শ্রমিক অসন্তোষের কোনও প্রশ্নই ওঠে না। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যে ত্রিশ লাখ লোক শহীদ হয়েছেন এই সংখ্যার সঙ্গে পৃথিবীর কারও কোনও দ্বিমত নেই। এই সংখ্যা নিয়ে দ্বিমত শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তার বক্তব্যের সঙ্গে পাকিস্তানের আইএস’র বক্তব্যের মিল পাওয়া যায়।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাতার বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশে একশ ইপিজেডের মধ্যে কাতারের ব্যবসায়ীরাও একটিতে বিনিয়োগ করতে পারেন। এ বিষয়ে আমরা তাদের প্রস্তাবও দিয়েছি।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম