দেশে প্রথমবারের মতো অনলাইনে ভ্যাট দেওয়ার সুবিধা চালু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়েছে এই সেবা। এনবিআরের জ্যেষ্ঠ্য তথ্য কর্মকর্তা সৈয়দ এ. মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ. মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভ্যাট অনলাইন কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। শেষ পর্যন্ত গতকাল (মঙ্গলবার) মধ্যরাত থেকে শুরু হয়েছে এই সেবা। অনলাইনে ভ্যাট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় সরকারের রাজস্ব যেমন বাড়বে, তেমনি ভ্যাট সংগ্রহ প্রক্রিয়ার স্বচ্ছতাও নিশ্চিত হবে।’
এ. মোমেন জানান, অনলাইন ভ্যাট চালু হওয়ার ফলে এখন থেকে ব্যবসায়ীরা অনলাইনেই ভ্যাট দিতে পারবেন।
www.vat.gov.bd ওয়েবসাইট থেকে গ্রহণ করা যাবে অনলাইন ভ্যাট সেবা।
/জিএম/টিআর/








