যুক্তরাষ্ট্রের কাছে আবারও শুল্ক ও কোটামুক্ত সুবিধা চাইলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মার্চ ২০১৭, ০৮:০৩আপডেট : ১৭ মার্চ ২০১৭, ০৮:০৫

যুক্তরাষ্ট্রের পতাকা

যুক্তরাষ্ট্রের বাজারে আবারও শুল্ক ও কোটামুক্ত (ডিএফকিউএফ) বাণিজ্য সুবিধা চেয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোকে যে ধরনের সুবিধা দেয় বৃহৎ দেশটি সে ধরনের সুবিধাই প্রত্যাশা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বুধবার ওয়াশিংটনে দেশটির এক পার্লামেন্ট সদস্যের সঙ্গে বৈঠকের সময় এ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে ডিএফকিউএফ সুবিধা দেয় তাহলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে আরও পণ্য রফতানিতে সক্ষম হবে। এতে নারীর আরও ক্ষমতায়ন বাড়বে এবং চরমপন্থা দমনে বাংলাদেশ আরও সক্ষমতা অর্জন করবে।

বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটের রিপাবলিকান কংগ্রেম্যান এবং বাণিজ্য বিষয়ক হাউস ওয়েজ অ্যান্ড মিলস সাব-কিমিটির চেয়ারম্যান দাভ রিচহাটের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠককালে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন এ আহ্বান জানান।

বৈঠককালে জিয়াউদ্দিন কংগ্রেসম্যানকে অবহিত করেন যে, স্বল্পোন্নত ১৪টি দেশকে যুক্তরষ্ট্রের বাজারে ডিএফকিউএফ সুবিধা বঞ্চিত করায় বৈষম্যের সৃষ্টি হয়েছে।

বর্তমানে ৪৮টি স্বল্পোন্নত দেশের মধ্যে ৩৪টি দেশ যুক্তরাষ্ট্রের বাজারে ডিএফকিউএফ সুবিধা ভোগ করছে।

রাষ্ট্রদূত কংগ্রেসম্যানকে অবহিত করেন যে স্বল্পোন্নত ৪৮টি দেশ ইউরোপীয় ইউনিয়নে ডিএফকিউএফ সুবিধা পাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সুবিচার ও স্বচ্ছতার বিবেচনায় মানবাধিকার ও আইনের শাসনের ক্ষেত্রে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র অবশ্যই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দেন তিনি।

বৈঠককালে দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) তৌফিক হাসান এবং বাণিজ্য বিষয়ক সাব-কমিটির ট্রেড কাউন্সিলর যোসুয়া উপস্থিত ছিলেন।বাসস

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের