সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে ব্যারিকেড

খুলনা প্রতিনিধি
০৬ মে ২০২৪, ০৩:২৮আপডেট : ০৬ মে ২০২৪, ০৯:২৫

বাগেরহাটে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও নিচের দিকে কোথাও আগুনের অস্তিত্ব আছে কিনা, তা আরও দুদিন খতিয়ে দেখা হবে। আর আগুন থেকে থাকলে তা যেন ছড়িয়ে পড়তে না পারে এজন্য ৫ একর জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে। সেইসঙ্গে আগুন লাগার কারণ খতিয়ে দেখতেও তদন্ত শুরু করেছে বন বিভাগ। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে রবিবার (৫ মে) রাত ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান বন সংরক্ষক আমির হুসাইন চৌধুরী। সুন্দরবন পশ্চিম বিভাগের অফিসে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এসময় আমির হুসাইন চৌধুরী আরও বলেন, আগুনে বন্য প্রাণীর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ভবিষ্যতে আগুনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাত সদস্যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। 

এই আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার ২০টি গ্রুপ কাজ করছে বলেও জানান তিনি। আগুনে সুন্দরবনের আমুর বুনিয়া এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে আমির হুসাইন চৌধুরী বলেন, ‘মাটির উপর অংশে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নিচে কোথাও আগুনের অস্তিত্ব আছে কিনা, সে বিষয়ে আরও দুদিন কাজ চলবে। এই অগ্নিকাণ্ডে কারও সম্পৃক্ততা আছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

প্রধান বন সংরক্ষক বলেন, আগুন লাগা বনের এই স্থানটিতে প্রাকৃতিকভাবে পরিবর্তন এসেছে। সে কারণে জীব বৈচিত্রের কী ধরনের ক্ষতি হয়েছে, সেই বিষয় নির্ধারণ এবং আগুন নিয়ন্ত্রণের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য খুলনা অঞ্চলের সংরক্ষককে প্রধান করে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ গবেষকদের নিয়ে সাত সদস্যে তদন্ত কমিটি গঠন করা হবে। যারা আগামী ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

আরও পড়ুন:

২৬ ঘণ্টা পর সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু

কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন

সুন্দরবনের আগুন কত বড়?

সুন্দরবনে আগুন

/ইউএস/
সম্পর্কিত
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরতে গিয়ে ২ নৌকাসহ ৭ জেলে আটক
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
বন্যতার সৌন্দর্যে অনন্য সুন্দরবন
সর্বশেষ খবর
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব