বিশেষ সুবিধা পাবেন আইসিটি খাতের রফতানিকারকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৭, ২১:৫৫আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ২২:০৩

বাংলাদেশ ব্যাংক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) খাতের রফতানিকারদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আইসিটি খাতের রফতানিকারকরা রফতানির মাধ্যমে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবেন তার ৭০ শতাংশ এক্সপোর্টার্স রিটেইনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে রাখতে পারবেন। তবে আইসিটি খাত ছাড়া অন্যান্য রফতানি খাতে আগের মতোই ইআরকিউ অ্যাকাউন্টে ৬০ শতাংশ রাখার বিধান কার্যকর রয়েছে। রবিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা অনুযায়ী, রফতানিকারক প্রতিষ্ঠানগুলো রফতানি আয়ের একটি অংশ ইআরকিউ হিসেবে জমা রাখতে পারে। এক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের রফতানির পরিমাণ অনেক বেশি তারা ১৫ শতাংশ এবং কম রফতানিকারক প্রতিষ্ঠানগুলো ৬০ শতাংশ অর্থ ইআরকিউ হিসাবে রাখতে পারে। রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি, বিদেশে অবস্থিত লিঁয়াজো অফিস রক্ষণাবেক্ষণের খরচ মেটানোসহ বিভিন্ন কাজে এখান থেকে ব্যয় করা যায়।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, আইসিটি খাতের যেসব প্রতিষ্ঠান রফতানি করে, তারা তাদের এক্সপোর্টের মাধ্যমে উপার্জিত অর্থ ব্যাংকিং মাধ্যমে দেশে এনে তার সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কোনও ধরনের আলাদা অনুমতি ছাড়াই দেশের বাইরে ব্যবসার প্রয়োজনে পাঠাতে পারবেন। তাই ইআরকিউ অ্যাকাউন্টে দুইটি ভাগ থাকে। এক ভাগে রফতানির মাধ্যমে উপার্জিত অর্থের ৭০ শতাংশ ডলার বা অন্য বৈদেশিক মুদ্রায় থাকবে এবং বাকি ৩০ শতাংশ আরেক ভাগে দেশীয় মুদ্রা টাকায় থাকবে।
এর মধ্যে আবার ব্যবহারকারী তার প্রয়োজনমতো যেকোনও সময় অ্যাকাউন্টের ডলারের ভাগ থেকে দেশীয় ভাগে অর্থ নিয়ে এসে খরচ করতে পারবেন। তবে ৭০ শতাংশের বেশি ডলারে রূপান্তর করতে পারবেন না।
/জিএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক