‘বাজেটে সিগারেটের শুল্কস্তর পুনর্বিন্যাস করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৭, ২০:০৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২০:০৭

এনবিআর আসন্ন বাজেটে সিগারেটসহ সব ধরনের তামাক পণ্যের ওপর বিদ্যমান শুল্কস্তর পুনর্বিন্যাস করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ব্যারিস্টার জাহাঙ্গির হোসেন। তিনি বলেন, ‘পুনর্বিন্যাস করা শুল্কস্তরের মূল উদ্দেশ্য হবে সরকারের রাজস্ব বাড়ানো এবং তামাক-সিগারেট পণ্যের ভোক্তা কমানো। রাজস্ব বাড়িয়ে সিগারেট বিড়ি ও তামাকের ভোক্তা কমানোর জন্যই নতুন শুল্কস্তর নির্ধারণে কাজ করছে এনবিআর। আসন্ন বাজেটে তা ঘোষণা করা হবে।’
বুধবার (৫ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবনে আয়োজিত অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টার’স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় ইআরএফ   সদস্যদের প্রস্তাবের জবাবে এনবিআর সদস্য ব্যারিস্টার জাহাঙ্গির হোসেন এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে এর কোনও বিকল্প নেই বলেও জানান তিনি। এ আলোচনায়
এনবিআর চেয়ারম্যান ও সিনিয়র সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরাসহ ইআরএফ’র সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করদাতাদের কাছ থেকে বকেয়া কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘হালখাতা’র আয়োজন করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো.নজিবুর রহমান।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘এ বছর পহেলা বৈশাখ উদযাপনে হালখাতা করবে এনবিআর। হালখাতায় ‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ শিরোনামে করদাতাদের কাছ থেকে বকেয়া কর সংগ্রহ করা হবে। ওইদিন করদাতাদের জন্য নতুন খাতা খোলা হবে। গ্রামগঞ্জের হালখাতার মতোই মিষ্টিও খাওয়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘‘একই পরিবারের সব সদস্য যদি কর দেন তাহলে ওই পরিবারকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা দেওয়া হবে এবং ‘কর বাহাদুর’ উপাধি দেওয়া হবে।’’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ট্যাক্স ফাঁকি দিলে ধরা পড়বে, সেই আইন এনবিআরের আছে। করবান্ধব পরিবেশ গড়ে তুলতে আইনগুলো সংস্কার করা হচ্ছে।

/এসআই/ এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম