বাজেটে পাঁচ বছরের নীতি সহায়তা চান গার্মেন্টস ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ১২:১৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১২:১৮

প্রাক বাজেট আলোচনায় পোশাক ব্যবসায়ীরা গার্মেন্টস খাতের উন্নয়নে বাজেটে প্রতিবছর নীতি সহায়তা (পলিসি) না দিয়ে একবারে পাঁচ বছরের জন্য নীতি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে সোর্স ট্যাক্স নেওয়া বন্ধ করারও দাবি জানান।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে পোশাক ব্যবসায়ীদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এসব দাবি জানান।

সিদ্দিকুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইনে এমন কিছু বিষয় আছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে। তাই সাধারণ মানুষের ক্ষতি হয় তেমন  বিষয়গুলো ভেবেচিন্তে এটা কার্যকর করা উচিত।’

তিনি আরও বলেন, ‘প্রতিবছর কারখানার অডিট করা হয়। এতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। তাই হয়রানি বন্ধ করতে প্রতিবছর অডিট বন্ধ করা উচিত। তবে অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত।’

প্রাক বাজেট আলোচনায় পোশাক ব্যবসায়ীরা এছাড়া সৎ ব্যবসায়ীতের অহেতুক হয়রানি থেকে মুক্তি চান বিজিএমইএ’র সভাপতি।

২০১৭-১৮ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ‘সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দিতে এনবিআর প্রস্তুত। আর  যারা অসৎ তাদের জন্য বাঘের থাবা।’

আলোচনায় বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/জিএম/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম