চামড়া শিল্পের জন্য আজ কালো দিন: শাহীন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১৯:৪৩আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:৪৬

 

পরবর্তী করণীয় নিয়ে ট্যানারি মালিকদের বৈঠক চামড়া শিল্পের জন্য শনিবারকে কালো দিন বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ। তিনি বলেন, ‘আমরা চামড়া শিল্পকে বাঁচাতে মরণপণ চেষ্টা করেও ব্যর্থ হলাম। দেশ থেকে প্রতিদিন কোটি কোটি টাকার চামড়া রফতানি হতো, যা আজ থেকে থমকে গেলো। চামড়া শিল্পের জন্য আজ কালো দিন।’ শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে সংগঠনটির কার্যালয়ে ট্যানারি মালিকদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

শাহীন আহমেদ বলেন, ‘আজ আমাদের ওপর অবিচার করা হয়েছে। সাভারের কারখানায় কাজ করার মতো পরিস্থিতি তৈরি না করে হাজারীবাগের কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এ বিচার আমরা আর কার কাছে দেব? সৃষ্টিকর্তার ওপরেই দিয়ে রাখলাম।’

ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদ্দিন আহমেদ মাহিন বলেন, ‘আমরা কখনও বলিনি সাভারে যাব না। শুধু আবেদন ছিল, সাভারকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হোক। কিন্তু আজ আমাদের হাত-পা বেঁধে পানিতে ফেলে দেওয়া হলো।’ তিনি বলেন, ‘বিসিক দুই ধরনের কথা বলেছে। তারা আদালতকে বিভ্রান্ত করেছে। আর এ কারণেই আজ আমরা এতটা সংকটে। হাজারীবাগ থেকে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় সেখানে ভুতুড়ে অস্থা সৃষ্টি হয়েছে। সেখানে কোটি কোটি টাকার মেশিন রয়েছে, চামড়া রয়েছে। সেগুলো চুরি হয়ে যেতে পারে। এর দায়ভার কে নেবে?’

চামড়াড়া শিল্প ধ্বংসের দ্বারপ্রান্ত উল্লেখ করে মহিদ্দিন আহমেদ মাহিন বলেন, ‘এই শিল্পকে বাঁচাতে আরও চেষ্টা করা হবে। আমরা যত রকম কর্মসূচি আছে, তা দিয়ে রক্ষা করার চেষ্টা করা হবে। ১০ এপ্রিল আমাদের একটি আলোচনা সভা আছে। সেই সভা শেষ করে সংবাদ সম্মেলন করে কর্মসূচি দেওয়া হবে। শত শত শ্রমিকের পেটের কথা চিন্তা করে কর্মসূচি দেব, রফতানি খাতকে বাঁচানোর কথা মাথায় রেখে কর্মসূচি দেওয়া হবে। ’

সভায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম