খেলাপি ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ১৮:৩০আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৮:৩২

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার খেলাপি ঋণে শীর্ষ ২০ ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে। বৈঠকে ব্যাংকগুলোর শ্রেণিকৃত ঋণ আদায়ের ওপর জোর দেওয়া হয়।

প্রসঙ্গত, ব্যাংকগুলো যাতে হুমকির মধ্যে না পড়ে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই  সভার আয়োজন করা হয়। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ‘ঋণ আদায়ের অগ্রগতি কম এমন শীর্ষ ২০ব্যাংকের সঙ্গে বৈঠক করেছি।’ 

বৈঠকে সরকারি ও বেসরকারি ২০টি ব্যাংকের ঋণ আদায়ের অগ্রগতি কম। তাই এসব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক জরুরি বৈঠক করে। সোমবার যেসব ব্যাংকের সঙ্গে বৈঠক হয় সেগুলো হলো—স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ওরি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, এবি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্মারস ব্যাংক, সিটি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক, ব্যাংক এশিয়া ও ব্যাংক অব সিলন।

 জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম