সবার জন্য উন্মুক্ত হলো এনবিআর চেয়ারম্যানের ই-মেইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ২৩:১৯আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২৩:২১

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান (ফাইল ছবি: সংগৃহীত) রাজস্ব সংক্রান্ত যেকোন পরার্মশ জানাতে এবার এনবিআর চেয়ারম্যানের ই-মেইল ([email protected]) উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুশাসন ও আধুনিক উন্নততর ব্যবস্থাপনা’ কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে এনবিআর। রাজস্ব প্রশাসনে গতিশীলতা আনয়নে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। দেশের সর্বক্ষেত্রে একটি রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় সব করদাতার সঙ্গে সর্ম্পক আরও সুদৃঢ় করতে কাজ করছে এনবিআর। এরই অংশ হিসেবে এনবিআর চেয়ারম্যানের ই-মেইল উন্মুক্ত করা হলো। পাশাপাশি করদাতাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় এবং রাজস্ব সংক্রান্ত পরামর্শ, হয়রানি, অভিযোগ ও সমস্যা জানানোর লক্ষ্যে ইতোমধ্যে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের জন্য চালুকৃত তিনটি [email protected], [email protected], [email protected]  ফিডব্যাক ই-মেইলও খোলা থাকবে।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘উন্নয়নের মূল ভিত্তি অভ্যন্তরীণ সম্পদ। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি) থেকে দেশ এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি)-এর দিকে ধাবিত হচ্ছে। সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রচুর অভ্যন্তরীণ সম্পদ তথা রাজস্ব প্রয়োজন। এনবিআর উন্নয়নের অক্সিজেন রাজস্ব আহরণে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে। তাই এখন থেকে রাজস্ব সংক্রান্ত যেকোনও পরার্মশ সরাসরি আমাদের জানানোর সুযোগ সবার জন্য অবারিত করা হলো।’

 জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম