ঋণ পরিশোধে কাঁচা পাট রফতানিকারকরা সময় পাচ্ছেন ১০ বছর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ২০:৪৮আপডেট : ০২ মে ২০১৭, ২০:৪৮

ঋণ পরিশোধে কাঁচা পাট রফতানিকারকরা সময় পাচ্ছেন ১০ বছর ঋণ পরিশোধে কাঁচা পাট রফতানিকারকরা ১০ বছর সময় পাচ্ছেন জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২ মে) দেশের সব বাণিজ্যিক ব্যাংককে বিষয়টি জানাতে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চিঠিতে বলা হয়েছে, কাঁচা পাট রফতানিকারকদের ৩১ মার্চ ২০১৭ ভিত্তিক ঋণ হিসাবের স্থিতি নিরূপণপূর্বক দুই বছরের মরাটিয়াম সুবিধাসহ ১০ বছরের পরিশোধ সূচি প্রদান করে ব্লক হিসেবে স্থানান্তর হবে। ঋণ হিসাবগুলো ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গেলে বিচারাধীন চলমান মামলাগুলো সোলেনামার মাধ্যমে উভয় পক্ষ কর্তৃক নিষ্পত্তি করা যেতে পারে।
এছাড়া এ সুবিধার আওতাভুক্ত হবে হালনাগাদ লেজার বকেয়া। ঋণঝুঁকি নিরসন কৌশলের আওতায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে জামানত গ্রহণ করা, ব্লক অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের ওপর কস্ট অব ফান্ড হারে সুদ আরোপ এবং আগে ব্লক সুবিধা গ্রহণকারীদের ক্ষেত্রেও এ সুবিধা কার্যকর হবে।
নির্দেশনায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার নির্দেশনা ও সুপারিশের আলোকে কাঁচা পাট রফতানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এ নির্দেশনায় আরও বলা হয়, ঋণগ্রহীতার চাহিদা এবং ব্যাংকার-গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নতুন ঋণপ্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। কাঁচা পাট রফতানি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়মিত ও শ্রেণি বিন্যাসিত হয়েছে তাদেরও এ সুবিধার আওতায় আনার ক্ষেত্রে কেসের গুণাগুণ অনুযায়ী কেস টু কেস ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক বিবেচনা করা যেতে পারে।

/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম