‘প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প’ একনেকে অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ২২:১৪আপডেট : ০২ মে ২০১৭, ২২:১৪

দেশব্যাপী নারী ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে প্রকল্পটি অনুমোদিত হয়। ‘প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প’ নামের এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৯০ লাখ টাকা।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রীসহ অন্যরা প্রকল্প অনুমোদনের ব্যাখ্যায় বলা হয়েছে, এর মাধ্যমে দেশব্যাপী নারী ফ্রিল্যান্সার তৈরি করা হবে। এর বাইরে আইসিটির মাধ্যমে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্ক সচেতনতা বৃদ্ধি হবে, আইসিটি ইকো পার্কের সিস্টেমে নারীর অংশগ্রহণ ও সক্ষমতা বাড়ানো হবে।

শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় পাঁচহাজার ৭১১ কোটি টাকা ব্যয় সংবলিত মোট ৫ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে আড়াই লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য নেওয়া প্রকল্প অন্যতম। প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আশ্রয়ন-২ শীর্ষক প্রকল্প সংশোধনী আনা হয়েছে। এ সংশোধনীর মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ৩ হাজার ৬৭১ কোটি টাকা।

একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী জানান, ৪ হাজার ৮৪০ কোটি টাকা ব্যয়ে আশ্রয়ন-২ প্রকল্প সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে ১ লাখ ৭০ হাজার পরিবারকে নিজ জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হবে এবং ৪০ হাজার ভূমিহীন পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হবে।

অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হেতেমদী থেকে সাগরদী বাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৩৮ লাখ টাকা।

বাগেরহাট চিতলমারি পাটগাতি মহাসড়ক যথাযথ মান প্রশস্ততায় উন্নয়ন প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ৬০ লাখ টাকা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (সিলেট জোন)। এতে ব্যয় ধরা হয়েছে ৫৬০ কোটি ৮৩ লাখ টাকা।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম