যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৪, ১৯:০৮আপডেট : ০৬ মে ২০২৪, ১৯:০৮

প্রধানমন্ত্রীর তহবিলের মাধ্যমে যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (৬ মে) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ আশ্বাস দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সরকার দলের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার প্রশ্নে বলেন, যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলাগুলোর মধ্যে অন্যতম। যশোরে ১২ তলা সুদৃশ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হয়েছে। এর মাধ্যমে বিচারকাজ সুচারুভাবে পরিচালিত হচ্ছে। সেখানে বিচারপ্রার্থীরা সুবিচার পাচ্ছেন।

বেঞ্চ ও বারের মধ্যে সবসময় গভীর সম্পর্ক থাকে উল্লেখ করে যশোর-৩ আসনের এই এমপি বলেন, বিচারকাজ সম্পন্ন করার জন্য আমাদের বেঞ্চ ও বারের মধ্যে সম্পর্ক রাখা জরুরি। যশোর বারটি সুপ্রাচীন। ১৮৮০ সালের দিকে এই বারটি গঠিত হয়েছে। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর অ্যাডভোটে মশিউর রহমান, যিনি এমএনএ নির্বাচিত হয়েছিলেন, তাকে ক্যান্টনমেন্টে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনিও কিন্তু এই বারের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালের বারের তৎকালীন সভাপতির মাধ্যমে আইনমন্ত্রীর সমীপে একটি আবেদন দেওয়া হয় আমাদের বারের জন্য একটি নতুন ভবন নির্মাণ করার বিষয়ে। মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, যশোরে বার ভবন নির্মাণ হবে কি না?

জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বার অ্যাসোসিয়েশন বিল্ডিং তৈরি করতে বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কোনও খাত নেই। কিন্তু প্রধানমন্ত্রীর বদন্যতায় তার ফান্ড থেকে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণ করার অনেক প্রকল্প হাতে নিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, যেখানে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে, সেজন্য তার কাছে যেন টাকা চাওয়া হয়। সারা বাংলাদেশে আমরা এটি করার ইচ্ছা রাখি। সারা বাংলাদেশের মধ্যে যশোরও রয়েছে। সেজন্য যশোরেও এই বার অ্যাসোশিয়েশন ভবন নির্মাণ হবে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম