রফতানি আয় কমেছে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ২০:০৫আপডেট : ০৮ মে ২০১৭, ২০:২৮

রফতানি আয় কমেছে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২৫ শতাংশ চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি আয় কম হয়েছে ৪ দশমিক ২৫ শতাংশ। ২০১৬ সালের জুলাই থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৯৯৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ২ হাজার ৮৭২ কোটি ১৭ লাখ ১০ হাজার ডলার। সোমবার (৮ মে) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।
হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের এপ্রিলে পণ্য রফতানিতে মোট আয় হয়েছে ২৭৭ কোটি ৫৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা ২২ হাজার ৫৬৫ কোটি ৪২ লাখ টাকা; যা এ সময়ের রফতানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৮২ শতাংশ কম। গত মাসে পণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৮৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
ইপিবির প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিলে পণ্য রফতানিতে মোট আয় হয়েছিল ২৬৮ কোটি ২০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশের রফতানি আয় ৩ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। বছরের ব্যবধানে রফতানি আয় বাড়লেও গত মার্চ মাসের তুলনায় এপ্রিলে রফতানি আয় ১০ দশমিক ৭৪ শতাংশ কমেছে। ২০১৬-১৭ অর্থবছরের মার্চে পণ্য রফতানিতে মোট আয় হয়েছিল ৩১০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বা ২৪ হাজার ৮৯৭ কোটি ৪১ লাখ টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসের পণ্য রফতানি লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় এবারের রফতানি আয় বেড়েছে ৩ দশমিক ৯২ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-এপ্রিল মেয়াদে পণ্য রফতানিতে আয় হয়েছিল ২ হাজার ৭৬৩ কোটি ৭২ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত তৈরি পোশাক খাতের পণ্য রফতানি থেকে আয় হয়েছে ২ হাজার ৩১৩ কোটি ৭৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এ খাতের রফতানি আয় আগের অর্থবছরের তুলনায় বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রফতানিতে ১ হাজার ১২৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার এবং ওভেন গার্মেন্ট পণ্য রফতানি থেকে এসেছে ১ হাজার ১৮৮ কোটি ৩১ লাখ ৪০ হাজার ডলার। এর বাইরে এক বছরের ব্যবধানে হিমায়িত ও জীবিত মাছ রফতানি আয় কমেছে ৩ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে বছরের ব্যবধানে রফতানি আয় বৃদ্ধির তালিকায় রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, হোম টেক্সটাইল পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, রাবার, প্লাস্টিক পণ্য, কৃষি পণ্য, কেমিক্যাল পণ্য ইত্যাদি।

/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম