জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সংশোধনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ২১:০৪আপডেট : ০৯ মে ২০১৭, ২১:০৫

জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সংশোধনী দেশের ব্যাংকগুলোর জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সংশোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে— ব্যাংক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ঝুঁকি হ্রাস এবং জাল-জালিয়াতি ও প্রতারণামূলক কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূভাবে প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী আনা হলো।
এখন থেকে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগ কর্তৃক মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত করার আগে ত্রৈমাসের পরিবর্তে অর্ধবার্ষিক ভিত্তিতে (প্রতি অর্ধবার্ষিক শেষে পরবর্তী এক মাসের মধ্যে) বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে বলে চিঠিতে জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এই সংশোধিত নির্দেশনা আগামী মাস থেকে কার্যকর হবে। চিঠিটির সঙ্গে ১০ পৃষ্ঠা সংবলিত প্রতিবেদনের ফরম্যাটও পাঠানো হয়েছে।
/জিএম/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম