এফবিসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৭, ১৪:৩০আপডেট : ১৪ মে ২০১৭, ১৪:৩৫

এফবিসিসিআই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদকালের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার (১৪ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচিত হবেন।
প্রসঙ্গত, আগামী দুই বছরের জন্য এফবিসিসিআই’র চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩০ জন করে মোট ৬০ জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। দুই গ্রুপ থেকে এরই মধ্যে ১২ জন করে ২৪ জন পরিচালক মনোনীত হয়েছেন। তাদের নির্বাচন করতে হচ্ছে না। বাকি ৩৬ পরিচালক পদের মধ্যে চেম্বার গ্রুপের ১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের ১৮ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাই চেম্বার গ্রুপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। ভোটগ্রহণ চলছে কেবল অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদের জন্য।
নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৮৮৭ জন ভোটার। নির্বাচনে ১৮টি পদের জন্য দু’টি প্যানেলে ভাগ হয়ে লড়াই করছেন ৩৬ জন প্রার্থী লড়ছেন। সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ থেকে নির্বাচনে অংশ নেওয়া ১৮ জনের মধ্যে ১১ জনই বর্তমান মেয়াদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। আর ব্যবসায়ী ঐক্য ফোরামের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন বাবুল।
আগামী ১৬ মে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন।
/জিএম/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম