এফবিসিসিআইয়ের নতুন সভাপতি শফিউল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ১৯:৫৩আপডেট : ১৬ মে ২০১৭, ২০:৩২

নতুন সভাপতি শফিউল ইসলাম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) থেকে মনোনীত শফিউল ইসলাম মহিউদ্দিন।
এছাড়া, সংগঠনের প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মুনতাকিম আশরাফ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত ও মনোনীত ৬০ পরিচালক তাকে নির্বাচিত করেন। নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যক্ষ মো. আলী আশরাফ।
এফবিসিসিআইয়ের ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ২৪টি পদে সরকার মনোনয়ন দেয়, যার ১২টি চেম্বার ও ১২টি অ্যাসোসিয়েশন থেকে।

এদিকে এবার সমঝোতার মাধ্যমে চেম্বার গ্রুপ থেকে সরকার সমর্থক প্যানেলের ১৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদে গত ১৪ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি