শিক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৭, ২৩:৪৯আপডেট : ১৭ মে ২০১৭, ২৩:৪৯

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল বলেছেন, ‘দেশের অর্থনীতির নানা ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। এখন অবকাঠামো খাতের উন্নয়নে মনোযোগী হওয়ার সময় এসেছে।’ পাশাপাশাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব করেন তিনি।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের অবকাঠামো’ বিষয়ক সেমিনারে তিনি এ প্রস্তাব করেন।




সেমিনারে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে গত আট বছরে ১৮ শতাংশ রাজস্ব এসেছে। এর ফলে বর্তমানে আভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে বাজেটের ৯০ শতাংশ অর্থায়ন হচ্ছে।’ পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ‘দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের ক্ষেত্রে কোনও কারসাজি হয়নি। প্রবাসী আয় কমে গেছে বলে জিডিপির প্রবৃদ্ধি কম হবে, এটা ঠিক নয়। বিদেশ থেকে টাকা আসছে। তা অনেকটা ব্যাংকিং চ্যানেলের বাইরেও। টাকার রঙ সাদা, কালো, হলুদ যাই হোক, তা বাংলাদেশে আসছে এবং জিডিপিতে অবদান রাখছে।’ মাতারবাড়ীতে একটি গভীর সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান আ হ ম মোস্তাফা কামাল।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এর কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার।
মূল প্রবন্ধে ওয়েন্ডি জো ওয়ার্নার জানান, বাংলাদেশ বর্তমানে পৃথিবীর ৪৫তম অর্থনীতির দেশ এবং অবকাঠামো খাতে ১১৪তম।
তিনি বলেন, ‘পণ্য পরিবহন ও বিতরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন পণ্য উদ্ভাবন ও বাজার সম্প্রসারণ এবং জ্বালানি ব্যবহারের দক্ষতা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।’ বাংলাদেশে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলগুলো কার্যকর করার জন্য সেবা নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি।
স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী অবকাঠামো খাতে বাংলাদেশ ২০২০ সাল পর্যন্ত ৭৫ থেকে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রয়োজন।’ দেশের বেসরকারী খাতকে অবকাঠামো উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।
কাজী এম আমিনুল ইসলাম বলেন, ‘বিডা ‘ওয়ান স্টপ’ চালুর উদ্যোগ নিয়েছে। এর বাস্তবায়ন হলে দেশের উদ্যোক্তারা কম সময়ে ট্রেড লাইসেন্স, আর্থিক সহায়তাসহ অন্যান্য সেবা পাবেন।’
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাব-উল ইসলাম বলেন, অবকাঠামো খাতের প্রতি মনোযোগী হতে হবে।’
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম নির্ধারিত আলোচনা সঞ্চালনা করেন।
চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম খালেক ইকবাল, আব্দুল মোনেম লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম এবং এ্যালাইন্স পোর্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক সাইদ ইয়াসির হায়দার রিজভী নির্ধারিত আলোচনায় অংশ নেন।
/জিএম/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম