রোজায় গরুর মাংসের কেজি ৪৭৫ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৯:২৯আপডেট : ২৩ মে ২০১৭, ১৯:২৯

পবিত্র রমজান উপলক্ষে দেশের বাজারে প্রতিকেজি গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭৫ টাকা। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন এ দাম ঘোষণা করেন। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫২০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের দোকান মেয়র জানান, এছাড়া বোল্ডার বা বিদেশি গরু বা মহিষ ৪৪০ টাকা, খাসির দাম নির্ধারণ করা হয়েছে ৭২৫ টাকা। প্রতিকজি ভেড়া বা ছাগলের মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২০ টাকা। নতুন এ নির্ধারিত দাম ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত প্রযোজ্য হবে।

এর আগে, দেশের মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় করে রমজানে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মাংসের দাম নির্ধারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রমজানে কেউ অতিরিক্ত দাম রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা হবে। টিম কোথাও কোনও অনিয়ম পেলে আইনানুগ ব্যবস্থা নেবে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে না ফেলতে পারে সেজন্যই সব ব্যবসায়ীদের সঙ্গে বসে দাম ঠিক করেছি।’

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম