ওষুধ শিল্প শ্রমিকের ন্যূনতম বেতন ৪৬০০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ২১:৩৭আপডেট : ২৫ মে ২০১৭, ২১:৫৬

ওষুধ কারখানায় কর্মরতশ্রমিক ওষুধ শিল্প খাতের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম বেতন হবে চার হাজার ৬শ টাকা। বৃহস্পতিবার (২৫ মে) সরকার নতুন এই বেতন কাঠামো ঘোষণা করেছে। ফার্মাসিউটিক্যালস শ্রমিকদের অদক্ষ, আধা-দক্ষ, দক্ষ ও উচ্চতর দক্ষ— এই চারটি শ্রেণিতে ভাগ করে বিভাগীয় শহর ও সিটি করপোরেশন, জেলা শহর এবং অন্যান্য এলাকার ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। ওষুধ শিল্পে প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মীদেরও চারটি গ্রেডে ভাগ করে নির্ধারণ করা হয়েছে ন্যূনতম মজুরি।
নতুন বেতন কাঠামোতে ওষুধ শিল্পের গ্রেড-৫-এর একজন অদক্ষ শ্রমিকের ন্যূনতম মূল মজুরি নির্ধারণ করা হয়েছে চার হাজার ৬শ টাকা। অন্যদিকে, গ্রেড-১-এর উচ্চতর দক্ষ শ্রেণির শ্রমিকের মূল বেতন সাত হাজার ৮শ টাকা ও আধা-দক্ষ শ্রমিকের মূল বেতন ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। এর বাইরে দক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে। দক্ষ শ্রমিকদের মধ্যে দক্ষ-১ ক্যাটাগরির শ্রমিকদের মূল মজুরি ছয় হাজার ৮শ টাকা, দক্ষ-২ ক্যাটাগরির দক্ষ শ্রমিকদের জন্য ছয় হাজার ২শ টাকা ও দক্ষ-৩ ক্যাটাগরির জন্য মূল মজুরি পাঁচ হাজার ৮শ টাকা।
ওষুধ শ্রমিকদের নতুন এই বেতন কাঠামো প্রকাশ করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওষুধ শিল্পে একজন শ্রমিকের শিক্ষানবিশকাল হবে তিন মাস। এসময় একজন ওষুধ শিল্প শ্রমিক মাসে সর্বসাকুল্যে ছয় হাজার ৫শ টাকা বেতন পাবেন। আর শিক্ষানবিশকালে কর্মচারী পাবেন সাত হাজার টাকা।
এছাড়া, ওষুধ শিল্পের নতুন বেতন কাঠামোতে এই শিল্প খাতের সব ক্ষেত্রেই বাড়ি ভাড়া হবে মূল মজুরির ৫০ শতাংশ। আর সব গ্রেড ও সব স্থানের শ্রমিক-কর্মচারীরা ৭শ টাকা চিকিৎসা ভাতা ও ৬শ টাকা যাতায়াত ভাতা পাবেন।
/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম