২০ রোজার মধ্যেই গার্মেন্টস শ্রমিকরা ঈদ বোনাস পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৬:৫৯আপডেট : ২৯ মে ২০১৭, ১৭:০৭

বিজিএমইএ ২০ রোজার মধ্যেই পোশাককর্মীদের উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজিএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির। তিনি বলেন,  ‘২০ রোজার মধ্যেই শ্রমিকরা বেতন-ভাতা পেয়ে যাবেন। সেটি নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও বিজিএমইএতে নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ তদারকি করা হবে।’ সোমবার রাজধানীর কাওরান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) কার্যালয়ে ‘তৈরি পোশাক শিল্পের ক্রাইসিস ম্যানেজমেন্ট’-বিষয়ক কোর কমিটির ৩৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাছির বলেন, ‘আমরা কঠিন সময় পার করছি। তারপরও শ্রমিকেরা যেন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় তিনি আরও বলেন,  গত ১০ বছরে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ১৩ শতাংশ থাকলেও গত ১০ মাসে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ২১ শতাংশ।’

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু,  শ্রমসচিব মিকাইল শিপার, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, ডিআইএফইর মহাপরিদর্শক সামছুজ্জামান ভুঁইয়া, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লীমা ফেরদৌস, জাতীয় বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম