ছয় শিল্প প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিলো বিএসটিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ১৭:২৬আপডেট : ৩১ মে ২০১৭, ১৭:২৮

বিএসটিআই আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন, ব্যবস্থাপনা ও পরিবেশ নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে ছয় প্রতিষ্ঠানকে আটটি আইসএসও সনদ দেওয়া হয়েছে। বুধবার (৩১মে) বিএসটিআই’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক  মো. সাইফুল হাসিব সনদ পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে এসব সনদ হস্তান্তর করেন।
আইএসও সনদ পাওয়া শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে মামা নুডুলস উৎপাদনকারী মেসার্স কল্লোল থাই প্রেসিডেন্ট ফুডস (বিডি) লিমিটেড পার্টিকেল বোর্ড,  মেসার্স বেবী নিউট্রিশান লিমিটেড ও টাইগারকে ২০০৮ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ দেওয়া হয়। ভিনিয়ার বোর্ড ও প্লাসটিক কম্পোজিট ইত্যাদি উৎপাদনকারী মেসার্স আম্বার বোর্ডস মিলস লিমিটেড, ইলেকট্রিক সাব-স্টেশন উৎপাদনকারী মেসার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি ২০১৫ সালের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ দেওয়া হয়। ফিজ আপ ইত্যাদি পানীয় উৎপাদনকারী মেসার্স এএসটি বেভারেজ লিমিটেডকে ২০০৮ সালের আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ও ২০০৫ সালের আইএসও ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম সনদ দেওয়া হয় এবং ভলবো ব্যাটারি উৎপাদনকারী মেসার্স পান্না ব্যাটারি লিমিটেডকে ২০০৪ সালের আইএসও এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সনদ দেওয়া হয়।

সনদ প্রদান অনুষ্ঠানে বিএসটিআই’র মহাপরিচালক  মো. সাইফুল হাসিব বলেন, ‘বিএসটিআই একমাত্র সরকারি প্রতিষ্ঠান হিসেবে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান করে আসছে।’

উন্নত কর্ম পরিবেশ ও ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘আপনাদের দেখে অন্যান্য প্রতিষ্ঠানও তাদের পণ্য ও কর্মপরিবেশের মানোন্নয়ন করবে এবং আইএসও সনদ পেতে উদ্বুদ্ধ হবে। দেশে যতো বেশি ভালো প্রতিষ্ঠান গড়ে উঠবে দেশ ততো বেশি উন্নত হবে।  এর ফলে বর্তমান সরকার ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’

বিএসটিআই মহাপরিচালক বলেন, ‘পণ্য এবং সেবার দিক থেকে দেশে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।’

এ সময় বিএসটিআই’র পরিচালক (মান) আনম আসাদুজ্জামান, পরিচালক (পদার্থ)  শামীম আরা বেগমসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সনদ পাওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/জিএম/এসএমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম